img

জাতীয় সংসদ ভবনের মূল ভবনের প্রবেশপথে ‘জেনারেল এমএজি ওসমানী গেট’ নামফলক বসানো হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর বিভাগ ১-এর নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ বলেন, সংসদ সচিবালয় থেকে আদেশ পেয়ে বুধবার রাতে গেটে নামফলক বসানো হয়েছে।

সংসদ ভবনের মূল ভবনে সদস্যদের যাতায়াতের এই প্রবেশপথের ওপর মেরুন রঙের বড় নামফলকে সাদা অক্ষরে লেখা হয়েছে, ‘জেনারেল এম এ জি ওসমানী গেট’। 

গেটের সামনে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রয়েছে। সেখানে টার্নস্টাইল, স্ক্যানিং পয়েন্ট এবং শুধু সংসদ সদস্যদের প্রবেশের নির্দেশনাসংবলিত সাইনবোর্ড দেখা গেছে। ভেতরে সভা ও অতিথি কার্ড প্রদর্শনসংক্রান্ত আরেকটি নির্দেশনাও টাঙানো রয়েছে।

সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বুধবার রাতেই নামফলক বসানোর কাজ শেষ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ